1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন, নারীর ন্যায়বিচার ও অধিকার নিয়ে আলোচনা নওগাঁয় গৃহবধূ হত্যায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন চন্দ্রগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লক্ষ্মীপুর জেলা জামায়াত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ, হোটেল ভাড়া ও টিকিটের দাম আকাশছোঁয়া আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা রিফাত বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৬ আজ আন্তর্জাতিক নারী দিবস বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশ ও জাতির কল্যাণে সঠিক ভূমিকা রাখতে-জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম মির্জাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় জমি দখলের পাঁয়তারা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার উদ্যোগে ফুলবাড়ী বাজারে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু উলিপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা জরিমানা কমার পর দেশে আজ সোনার ভরি কত ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩ বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন কিছু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান

রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের দ্বারপ্রান্তে

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

অর্থনীতি ডেস্কঃ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ আবারও ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৯ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা প্রায় ৩২ বিলিয়ন ডলারের দ্বারপ্রান্তে।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুসারে বর্তমানে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.১২ বিলিয়ন ডলার।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৫ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার। অর্থাৎ, মাত্র চার দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৪০০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনার কার্যক্রম—উভয় কারণেই রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ব্যাংক ১৪টি নিলামের মাধ্যমে ২ বিলিয়নেরও বেশি ডলার কিনেছে।

সবশেষ বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে ১০টি ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (১০৪ মিলিয়ন ডলার) কেনা হয়। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১.৮০ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতিতে সম্পন্ন হয়।

রেমিট্যান্স প্রবাহও বাড়ছে ধারাবাহিকভাবে। চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮.৩৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৪ শতাংশ বেশি। শুধু অক্টোবরের প্রথম ৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮০ কোটি ৫০ লাখ ডলার।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি ও কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনার কৌশল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও স্থিতিশীল করতে সাহায্য করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট