1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাস চাপায় বৃদ্ধ সবজি বিক্রেতা নিহত, স্পিড ব্রেকার দাবিতে বিক্ষোভ যশোরে সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন, নারীর ন্যায়বিচার ও অধিকার নিয়ে আলোচনা নওগাঁয় গৃহবধূ হত্যায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন চন্দ্রগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লক্ষ্মীপুর জেলা জামায়াত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ, হোটেল ভাড়া ও টিকিটের দাম আকাশছোঁয়া আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা রিফাত বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৬ আজ আন্তর্জাতিক নারী দিবস বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশ ও জাতির কল্যাণে সঠিক ভূমিকা রাখতে-জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম মির্জাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় জমি দখলের পাঁয়তারা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার উদ্যোগে ফুলবাড়ী বাজারে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু উলিপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা জরিমানা কমার পর দেশে আজ সোনার ভরি কত ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩ বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন

ইসরায়েলে আটক শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় উদ্যোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

ফিলিস্তিনগামী মানবিক সহায়তার নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ থেকে আটক হওয়ার পর ইসরায়েলের কারাগারে বন্দী আছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলম। তাকে মুক্ত করতে এখন তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গণমাধ্যমকে জানান, তুরস্কের কর্তৃপক্ষ শুক্রবার (১০ অক্টোবর) ড. শহিদুল আলমকে বিশেষ ফ্লাইটে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা প্রকাশ করেছে। তবে এখনো শতভাগ নিশ্চয়তা পাওয়া যায়নি।

রাষ্ট্রদূত জানান, শহিদুল আলমকে আটক করার পর বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেয়। পরবর্তীতে দূতাবাসগুলো নিরবচ্ছিন্ন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তার মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে।

সূত্র জানায়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা ‘অবৈধভাবে আটক’ হয়েছেন বলে বাংলাদেশ সরকার মনে করছে। এ বিষয়ে আঙ্কারাসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ড. শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর সদস্য হিসেবে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে নৌবহরে যোগ দিয়েছিলেন। তবে ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় নৌযানটি অবরোধ ও জব্দ করে বলে জানা গেছে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, শহিদুল আলমের নিরাপত্তা ও দ্রুত মুক্তি নিশ্চিত করতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট