1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ঝালকাঠিতে যৌতুকের নির্যাতনে গৃহবধূকে হত্যার অভিযোগ বিচারের দাবিতেও মানববন্ধন বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে স্বর্ণা মিস্ত্রী নামের এক সন্তানের জননীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার স্বামী ও স্বামীর স্বজনদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মানববন্ধন করেছে স্বর্ণার বাবার বাড়ীর স্বজনরা। রবিবার সকালে উপজেলার পুটিয়াখালী কামারখালী এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে স্বর্ণার বাবা,মা ও বোন অভিযোগ করে বলেন, “আমার মেয়ে আতœহত্যা করারা মতো না” তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। ২০২১ সালে পারিবারিকভাবে স্বর্ণার বিয়ে হয় ভান্ডারিয়া উপজেলার ভুবেনেশ^র এলাকার মতিলাল দাসের ছেলে আসুতোষ দাসের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মেয়ের ওপর শুরু হয় অমানবিক নির্যাতন।দিনমজুরের কাজ করে স্বর্ণার সংসারে স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকা যৌতুক হিসেবে দিয়েছেন। তবুও আসুতোষ দাস ও তাঁর পরিবারের নির্যাতন বন্ধ হয়নি। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে আসুতোষ দাস ফোন করে তাঁকে বলেন, “আপনার মেয়ে এসে এখনই নিয়ে যান।” কথার মাঝেই মেয়ের চিৎকার শুনতে পান তিনি, এরপরই ফোনটি কেটে দেওয়া হয়। পরে ভান্ডারিয়া হাসপাতালে তার লাশ পরে থাকতে দেখেন। সে সময় মেয়ের স্বামী ও তাঁর পরিবারের কেউ হাসপাতালে বা থানায় উপস্থিত ছিলেন না। এমনকি স্বর্ণার তিন বছরের শিশু পুত্র সন্তানকেও তাঁরা লুকিয়ে রেখেছিলেন। স্বর্ণার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বর্ণার বাবা হরিবল মিস্ত্রি,মা মনিকা মিস্ত্রি,বোন মুক্তা মিস্ত্রি ও রুপা মিস্ত্রি এবং দীপংকার মিস্ত্রি।স্বর্ণার হত্যার সাথে জড়িতদের ফাসির দাবি জানায় তার স্বজনরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট