1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

কালিগঞ্জে যুবকের আত্মহত্যা,শরীর রক্তাক্ত হওয়ায় রহস্যের হাতছানি

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

কালীগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলায় জুবায়ের আহমেদ (১৮) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে তার নিজ বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের আহমেদ ওই গ্রামের শেখ মেহেদী হাসানের ছেলে। পরিবার দাবি করেছে, জুবায়ের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, যা বিষয়টিকে রহস্যজনক করে তুলেছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা বলেন, “পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ থানায় আনা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

স্থানীয়রা জানান, জুবায়েরের মৃত্যু রহস্যে ঘেরা। পরিবারের দাবি আত্মহত্যা হলেও শরীরে আঘাতের চিহ্ন থাকায় গ্রামজুড়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর অনেকেই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে নিহতের স্বজনরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট