1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

জোর করে জেলেদের মাছ বিক্রি করেন মনপুরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবঃ হোসেন হাওলাদার

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধিঃ

ভোলার মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের নামে জোরপূর্বক জেলেদের মাছ বিক্রির অভিযোগ উঠেছে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে স্বৈরাচার সরকারের পতনের পর বিভিন্ন চাঁদাবাজি ও দখল দারীর সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার ও তার ছোট ভাই হোসেন হাওলাদারের বিরুদ্ধে।

জানা যায়, মান্নান হাওলাদার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হলেও তার মেয়ের জামাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন। আওয়ামী লীগের এই নেতার সমস্ত পারিবারিক ব্যবসা এখন মান্নান হাওলাদার ও তার ভাই হোসেন হাওলাদার পরিচালনা করেন। ব্যবসা পরিচালনা করতে গিয়ে তাদের হাত থেকে বিএনপি নেতাকর্মীরাও রেহাই পাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে তারা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝের ঘাট নামক এলাকায় যুবদল নেতা রাশেদ পালোয়ানের সাথে মাছ কেনাবেচা নিয়ে সংঘর্ষে জড়ায়।

স্থানীয় সূত্র জানায়, দাদন (মাছ শিকারের উপকরণ কেনার জন্য ঋণ) না নেওয়া সত্ত্বেও সাধারণ জেলেরা এতদিন আওয়ামী লীগের চেয়ারম্যান জাকিরের ভয়ে তার ভাই উপজেলা যুবলীগ নেতা ফারুকের গদীতে মাছ দিতে বাধ্য হয়েছিল। তারা নানা সময়ে জেলেদেরকে শারীরিক নির্জাতন করত। আওয়ামী লীগ নেতাদের অপকর্ম অব্যাহত রাখতে ও ব্যবসা চালাতে এগিয়ে আসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন হাওলাদার।
মুঠোফোনে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, হোসেন হাওলাদার উক্ত গদীতে মালিকের আসনেই বসে ব্যবসা পরিচালনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জেলে বলেন, স্বাধীনভাবে মাছ বিক্রি করে তাদের মাছের ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে রাশেদ পালোয়ানের গদীতে বিক্রি করতে গেলে সেখানে হোসেন হাওলাদার ওই সমস্ত জেলেদেরকে হুমকি ধামকি দিয়ে জোর করে তাদের কাছ থেকে মাছ ছিনিয়ে আনার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। সাধারণ জেলেরা আক্ষেপের সুরে বলেন আগে আওয়ামী লীগের লোক নির্যাতন করত এখন বিএনপির লোকেরা করে।

এসব অভিযোগের বিষয়ে জানতে হোসেন হাওলাদারকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট