1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ ছাড়লেন আকবর হোসেন উলিপুরে পুলিশের চেকপোস্টে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার, পলাতক-৩ লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে পুরাতন মর্টার শেল উদ্ধার উলিপুরের ইছনাইনী ইসলাম সুমাইয়ার ঢাবিতে মেধার স্বাক্ষর, অর্জন ১১৩০তম স্থান ভোলাহাটে জামবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল এর আলোচিত কে এই মোঃ মোমিন আলী সংসদে আরও ১০ বিল পাস মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে পাবনায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মরার উপর খাঁড়ার ঘা: সরাইলে চিকিৎসক বদলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় দর্শনায় রেলগেট তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা নামের শিশু নিহত। লালমনিরহাটের সাবেক আওয়ামী লীগ নেত্রী সফুরা বেগম রুমী গ্রেফতার পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম, কার কত বাড়লো ভুয়া খবর ছড়ানো হচ্ছে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সতর্ক করল সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি আজ আবু সাঈদ হত্যা মামলার রায় র‌্যাবের- যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইট-ভাটাকে জরিমানা সখীপুরে চুরির সময় যুবক আটক, সহযোগী পলাতক। কমলনগরে প্রতিবেশীদের অবরুদ্ধ করে প্রবাসীর ঘর নির্মাণ

সৈয়দপুরে স্কুল শিক্ষার্থী শিশুকে অপহরণ করে জুস ও চিপসের মধ্যে বিষ মিশিয়ে হত‍্যার চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

সৈয়দপুর প্রতিনিধিঁ

সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার সামিউল (১০) নামে ওই শিশু বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করে এর সুষ্ঠু বিচার দাবী করেছেন ওই শিশুর বাবা মো. আনারুল ইসলাম ও মা স্বাথী বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনারুল ইসলাম জানান, আমি একজন এতিম। আগে থেকে একই এলাকা কাজীরহাট পশ্চিমপাড়ার ১। মো. নজরুল ইসলাম (৫০), ২। মো. রাসেল (২৪) , ৩। মোছা. নাজমা বেগম (৪৫), ৪। মো. শামীম (২২) এর সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই শত্রæতার জেরে গত ২০ আগস্ট আমার ছেলে সামিউল (১০) কোচিং যাওয়ার পথে তাঁরা জুস ও চিপসে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করে। এতে আমার ছেলে অহরহ বমি করে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার ভয়ে ২০ আগস্ট থেকে আমার ছেলের স্কুল কোচিং যাওয়া বন্ধ হয়ে যায়। পরে অনেক দিন হয়ে যাওয়ায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আমার ছেলে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়। সেদিনও উক্ত বিবাদীরা আমার ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে চরম নির্যাতন করে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সে এখনো চিকিৎসাধীন রয়েছে। যেহেতু আমি এতিম তাই পুরো বিষয়টি এলাকাবাসীকে জানাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে ৯ সেপ্টেম্বর রাতেই প্রাণে মারার উদ্দেশ্যে আবারও আমাকে, আমার স্ত্রীকে বেদম মারপিট করে এবং ভবিষ্যতে এ বিষয়ে বেশিরভাগ বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসানো সহ জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যায়। মুমূর্ষ আহত অবস্থায় তখন আমি সৈয়দপুর ১০০ চিকিৎসা নিই। বর্তমানে আমি আালের ছোট পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে এলাকাবাসীর সকলের পরামর্শে উক্ত চারজন বিবাদীর নামে আমি সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করি।
আনারুলের স্ত্রী স্বাথী বেগম জানান, আমাদের তেমন আত্মীয়স্বজন নাই। আমার ছেলেকে তাঁরা বিষ খাইয়েছে। আমাদের উপর নির্যাতন করেছে। আমি এর বিচার চাই। এবং অবিলম্বে দোষিরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেজন্য তিনি সংবাদকর্মীসহ সকলের নিকট সহযোগিতা কামনা করেন।
সার্বিক বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, আমরা ভুক্তভোগির অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত চলছে। দোষি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট