1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-২ আমার শেকড় আমার স্বপ্ন একান্ত সাক্ষাৎকার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব ফ‌য়জুল ইসলাম হিরুর সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত জীবননগরে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার থালা-বাটি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীরা নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত

গাইবান্ধা সাদুল্লাপুরে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ-সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং নেতাকর্মীদের অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি।
তবে অভিযোগ রয়েছে, ৯নং বনগ্রাম ইউনিয়নে কাউন্সিল না করে একটি মহল সিলেকশনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের পায়তারা করছে। এ কারণে বনগ্রাম ইউনিয়নের একাংশের নেতা কর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার চেষ্টা করে।এতে একপক্ষ বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হাসান সামছুল অভিযোগ করে বলেন উপজেলা বিএনপিকে বিভক্ত করার জন্য একটি চক্র ফ্যাসিস্টদের সাথে যোগসাজশ করে এ ঘটনা ঘটিয়েছে। তারা মটর সাইকেলে ভাংচুর সহ নেতা কর্মীদের অবরুদ্ধ করে।এ বিষয়ে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক বলেন দলের গঠনতন্ত্র অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে। হঠাৎ কিছু বসন্তের কোকিল বিভিন্ন দলের সাথে আঁতাত করে নেতাকর্মীদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। দলের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” কোন ঘুঘু বা সুযোগ সন্ধানীদের কোন দলীয় পদে রাখার সুযোগ নেই। এটা আমার কথা নয় জনাব তারেক রহমানের নির্দেশ।ফ্যাসিস্টদের সাথে আঁতাত করে পদ বঞ্চিতরা বিভিন্ন ভাবে দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।ইউনিয়ন কমিটি গঠনের অপচেষ্টা বলছে তারা।কিন্তু কোন কমিটি গঠন করার কোন নির্দেশনা দলীয় ভাবে নেই।আমি জেলা সভাপতি ইউনিয়ন কমিটি দেওয়া কোন এখতিয়ার আমার বা উপজেলা কমিটির নেই।তারা বিষয়গুলো লিখিত বা মৌখিক ভাবে জানাতে পারতো।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় উপজেলা বিএনপি কার্যালয়ে সামনে কয়েকটি মোটরসাইকেল ভাংচুর ও নেতাকর্মী অবরুদ্ধ করা চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট