1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টার থেকে নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে একটি রেলওয়ে কোয়ার্টার থেকে আলমা খাতুন  (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় শহরের মুন্সিপাড়া শহীদ মোস্তফা লেনের দর্জিপট্টি এলাকার কোয়ার্টার থেকে ওই মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে  জানা গেছে, শহরের উল্লিখিত এলাকায় রেলওয়ে কোয়ার্টারে স্ত্রীকে  নিয়ে বসবাস করতেন জাহিদুল ইসলাম। পেশায় তিনি একজন ঝাঁল মুড়ি বিক্রেতা। তার তিন পুত্র ও এক কন্যা কর্মের তাগিদে থাকেন ঢাকা ও চট্টগ্রামে। কয়েকদিন আগে জাহিদুলের স্ত্রী রোকসানা পুত্র দুলালের চট্টগ্রামের বাসায় বেড়াতে যান। গত শনিবার (৯ আগস্ট) রাতে স্ত্রীর অনুপস্থিতিতে তিনি  ওই নারীকে তাঁর কোয়ার্টারে নিয়ে আসেন। পরদিন রবিবার ওই কোয়ার্টারে জাহিদুল তাঁর রুমে তালা মেরে বাড়ী থেকে বের হয়ে যান। ফলে গত দুইদিন ধরে ওই রুমে তালা ঝুলতে দেখায় লোকজন ধারণা করছিল জাহিদুল পুত্র দুলালের কাছে চট্টগ্রামে গেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঝালমুড়ি বিক্রেতা জাহিদুলের ছেলে মো. দুলাল ওই কোয়ার্টারের একটি রুমে থাকা স্বামী পরিত্যক্তা দিনমজুর সেলিনা বেগমকে ফোন করে বলেন তাঁদের কোয়ার্টারের পিতার রুমে এক নারী মৃত অবস্থায় রয়েছে। তাঁকে দাফনের ব্যবস্থা করেন। এ কথা বলেই দুলাল মোবাইল ফোনের কল কেটে দেন। পরে সেলিনা বেগমের বিষয়টি  আশেপাশের লোকজনকে জানান। এলাকাবাসী সাথে সাথে জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ও পুলিশ পরিদর্শক নয়ন কুমারসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে কোয়ার্টারটি তাদের হেফাজতে নেন। এরপর রংপুরের অপরাধ  তদন্ত বিভাগ (সিআইডি)’র  ক্রাইম সিনের সদস্যদের খবর দেওয়া হয়। বিকেলে তারা এসে ঘটনাস্থলে এসে  মরদেহের বিভিন্ন আলামত সংগ্রহের পর সিআইডি ও সৈয়দপুর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি থানায় নিয়ে আসেন।
এদিকে ওই সময় থানা পুলিশের অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ওই নারীর পরিচয় উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করেন। এক পর্যায়ে পাওয়া যায় ওই নারীর জাতীয় পরিচয় পত্র। এতে দেখা যায়, সৈয়দপুর শহরের জোড়াপুকুর মুন্সিপাড়া এলাকায় তার বসবাস। খোঁজ মেলে তাঁর আত্মীয়স্বজনের। তারা বলেন,আলমা খাতুনের বাড়ী ফরিদপুর জেলা সদরের নিশান গোপালপুর এলাকায়। তিনি গত ১৫ বছর ধরে সৈয়দপুরে অবস্থান করছিলেন।  সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য বুধবার (১৩ আগস্ট) নীলফামারীর মর্গে পাঠানো হবে। তাঁর আত্মীয়স্বজন ফরিদপুর থেকে রওয়ানা দিয়েছেন। এছাড়াও কোয়ার্টারের বাসিন্দা জাহিদুল ইসলামকে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ শুরু করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট