1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে আদিবাসী শিকারীদের হাতে চলছে বন্যপ্রানী নিধন, নিশ্চুপ স্থানীয় বন প্রশাসন,বিপন্ন জীববৈচিত্র্য ঠাকুরগাঁও-২ আমার শেকড় আমার স্বপ্ন একান্ত সাক্ষাৎকার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব ফ‌য়জুল ইসলাম হিরুর সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত জীবননগরে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার থালা-বাটি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীরা নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান

তুহিন হত্যার প্র’তিবাদে বীরগঞ্জে মা’নববন্ধন ও প্র’তিবাদ সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

মোয়াজ্জেম সরকার রুবেল,দিনাজপুর প্রতিনিধিঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে স্থানীয় সংবাদকর্মীদের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের কোনো সরকারের আমলেই সাংবাদিকরা নিরাপদ ছিলেন না। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একইসাথে হত্যার মতো নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

তারা আরও বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাদের ব্যক্তিগত সুরক্ষার বিষয় নয়, বরং এটি গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

সাংবাদিকরা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সময়োপযোগী ও কার্যকর আইন প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করা হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মনজুরুল ইসলাম, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা জনাব মোঃ হারুনুর রশিদ ,‎মোঃ মোয়াজ্জেম সরকার রুবেল ,বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি,‎ মোঃ ইউসুফ আলী বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক
‎ তানভীর আহাম্মেদ বীরগঞ্জ সাংবাদিক সংস্থার জয়েন সেক্রেটারি এবং এশিয়ান টেলিভিশনের রিপোর্টার। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরের কণ্ঠ পত্রিকার সম্পাদক মাহাবুর রহমান আঙ্গুর, দৈনিক যায়যায়দিন–এর কাহারোল প্রতিনিধি সুকুরায় রায়, দৈনিক পত্রালাপ–এর বীরগঞ্জ প্রতিনিধি দশরথ রায় বাবুল, দৈনিক যুগান্তর–এর বীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক কালের কণ্ঠ–এর বীরগঞ্জ প্রতিনিধি সোহেল আহমেদ, দৈনিক খোলা কাগজ–এর প্রতিনিধি হাসান জুয়েল, দৈনিক মানবজমিন–এর প্রতিনিধি নুরেআলম সিদ্দিকী, দৈনিক চাঁদনী বাজার ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দৈনিক বাংলাদেশ সমাচার–এর প্রতিনিধি জাহিদ হাসানসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট