1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে আদিবাসী শিকারীদের হাতে চলছে বন্যপ্রানী নিধন, নিশ্চুপ স্থানীয় বন প্রশাসন,বিপন্ন জীববৈচিত্র্য ঠাকুরগাঁও-২ আমার শেকড় আমার স্বপ্ন একান্ত সাক্ষাৎকার উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব ফ‌য়জুল ইসলাম হিরুর সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত জীবননগরে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার থালা-বাটি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীরা নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান

গাজিপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মিঠাপুকুরে স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
রংপুরে মিঠাপুকুর প্রেসক্লাবের আয়োজনে গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। আজ রোববার দুপুরে মিঠাপুকুর ওভারব্রীজের নীচে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি: শেখসাদী সরকার। মিঠাপুকুর প্রেসক্লাবের সেক্রেটারি, মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক বলেন,কলমের কালি শুকাচ্ছে রক্তে—কোথায় সাংবাদিক সুরক্ষার গ্যারান্টি?” মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি: অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী, মিঠাপুকুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। গোলাম রব্বানী বলেন, আর কত প্রাণ গেলে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকতার পক্ষের সুরক্ষা আইন হবে! উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান শিমুল বলেন, সত্য বলার শাস্তি যদি মৃত্যু হয়, তবে আইন কোথায় ঘুমায়?এসময় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত ফাঁসী কার্যকরের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও সত্যের কণ্ঠস্বর। তাদের ওপর হামলা মানে গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের ওপর আঘাত। সেই সাথে সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানানো হয়। বক্তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেবে। তাই এ ধরণের হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট