1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় মাদকবিরোধী সচেতনতায় লিফলেট বিতরণ ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু ​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজপথে সাংবাদিক সমাজ ২৪ ঘণ্টার আল্টিমেটাম আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু বীরগঞ্জে মাদক সেবনের দায়ে এক জনের কারাদণ্ড সিংগাইরে প্রিপেইড মিটার ব্যবহারে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ নিয়ামতপুরে পিঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি: তরুণ উদ্যোক্তার উদ্ভাবনী উদ্যোগ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল ইরান যুদ্ধবিরতি চায় না, পুরো অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান চায় লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ গ্রেফতার-২ এ কে এম মমিনুল হক, লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত

মিঠাপুকুরে পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে মাদ্রাসার পাঠদান

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিত্যক্ত ঘোষণার পরও রংপুরের মিঠাপুকুর উপজেলার বালার হাট হামিদিয়া আলিম মাদ্রাসায় ৪ বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে নেয়া হচ্ছে ক্লাস। অনেক সময় মাদ্রাসার ফাঁকা মাঠে খোলা আকাশের নীচে পাশেই অস্থায়ীভাবে টিনশেডের দু’টি কক্ষ নির্মাণ করা হলেও গরমের কারণে ঠিকমতো চালানো যাচ্ছে না কার্যক্রম। প্রতিষ্ঠান প্রধানের দাবি, শ্রেণিকক্ষ না থাকায় ঝুঁকি জেনেও পরিত্যক্ত ভবনে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় সরেজমিনে দৈনিক আলোকিত পত্রিকার বিশেষ প্রতিবেদক আব্দুল হালিম অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে এ তথ্য ও চিত্র।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। পরিত্যক্ত ঘোষণার ৪ বছরের বেশি সময় অতিবাহিত হলেও ভবন নির্মাণে এখনো নেয়া হয়নি কার্যত পদক্ষেপ।

এ অবস্থায় কর্তৃপক্ষ উপায় না পেয়ে মাদ্রাসার ফাকা মাঠে খোলা আকাশের নীচে ৩ শতাধিক শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করছেন। তবে গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে শিক্ষক-শিক্ষার্থীরা। ফলে বাধ্য হয়েই খোলা আকাশের নীচের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় দ্রুত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্ট সবার।
শিক্ষকরা জানান, বার বার পরিদর্শনেই আটকে আছে নতুন ভবন নির্মাণের কাজ। ফলে জরাজীর্ণ ভবনেই বাধ্য হয়েই ক্লাস নিতে হচ্ছে। পাশে টিনশেডের দুটি কক্ষ নির্মাণ করলেও গরমে অতিষ্ঠ শিক্ষার্থীরা। এ অবস্ভবন নির্মাণের প্রয়োজন তা না হলে দুর্ঘটনার শঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট বালারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসনাত রতন জানান, বাস্তবতা বিবেচনায় দ্রুত ভবনটির প্রয়োজন। তা না হলে বড় দুর্ঘটনায় পড়তে হতে পারে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মমিন মন্ডলের সাথে মোবাইলে কথা হলে তিনি অবগত নন বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট