1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো: বুলবুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

সপ্তাহখানেক সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা আয়োজনের বিষয়।

ভেন্যু পরিবর্তন না করলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভা বয়কটের হুমকি দিয়েছিল। এ ছাড়া তাদের সঙ্গে আফগানিস্তান এবং শ্রীলঙ্কাও এসিসির সভা বর্জন করবে বলে শোনা যায়। তবে মোড় ঘুরে গেছে একদিন আগে, গতকাল জানা গেল সভায় যোগ দিচ্ছে ভারতও।

এদিকে, এসিসির এজিএমে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধি।

এ ছাড়া ভারতের মতো অনলাইনে যোগ দেবে শ্রীলঙ্কা এবং নেপাল ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এমনটাই জানিয়েছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে এসিসির মিটিং আয়োজন করছি। আয়োজকের দায়িত্ব নিয়ে সবাইকে রাজি করাতে পেরেছি, ক্রিকেটের স্বার্থেই সবাই যোগ দিচ্ছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে যোগ দেবে। পূর্ণ সদস্যদের মধ্যে আফগানিস্তান আজ (গতকাল) রাতে আসবে শ্রীলঙ্কা এবং ভারত বলেছে অনলাইনে যোগ দেবে।’

পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল। এখনও ভালো আছে। আপনারা জানেন যে সিরিজটি আমরা স্থগিত করেছি।

দুই বোর্ড বসে সবচেয়ে ফাঁকা যে সময়টা থাকে সেটাই আমরা নিশ্চিত করেছি। গতকাল এবং আজকে বিসিসিআইয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। যেহেতু আমাদের মধ্যে সম্পর্ক সবসময় ভালো ছিল। সেটাই আমরা বিদ্যমান রাখব।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট