1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মৌলভীবাজারে আম বিক্রিতে প্রতারণা! দুই ক্রেতার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ি বাজারের নিউ মার্কেটের ঠিক সামনে এক আম বিক্রেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দুই ক্রেতার সাথে ঘটে যাওয়া ঘটনায় দোকানদারের আচরণ ও ওজন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রথম ঘটনায়, এক ক্রেতা ৭০ টাকা কেজি দরে আমের দাম শুনে দরদাম করে ৬০ টাকা কেজি ঠিক করেন। পরে দোকানদার আম ব্যাগে ভরে ওজন দেন ৩ কেজি। ক্রেতা ৫০০ টাকার একটি নোট দিলে দোকানদার ফেরত দেন ৩০০ টাকা এবং বলেন, ভাংতি না থাকায় ১০ টাকা কম দিলেন। তখন ক্রেতা হিসেব কষে জানান, ৬০ টাকা কেজিতে ৩ কেজি আমের দাম ১৮০ টাকা হওয়ায় তার ৩২০ টাকা ফেরত পাওয়া উচিত। দোকানদার উত্তেজিত হয়ে বলেন, “৭০ টাকা ধরে হিসেব করছি”, এবং আম ফেরত নিতেও অস্বীকৃতি জানান।
পরবর্তী ঘটনায়, আরেক ক্রেতা দামদর করে ওজন নিতে গেলে দোকানদারের পাল্লা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। ওজন অনুযায়ী ২ কেজি বলা হলেও তার মতে তা যথেষ্ট কম। দোকানদার এ বিষয়ে কথাবার্তায় আগ্রহ না দেখিয়ে বলেন, “ভালো না লাগলে নিয়ে যান না”। সেই ক্রেতাও আম নিতে অস্বীকৃতি জানালে দোকানদার বলেন, “ব্যাগে ডুকাইছি, ফেরত নেওয়া যাবে না।”
একাধিক ক্রেতার অভিযোগে বোঝা যাচ্ছে, দোকানদার দাম, ওজন ও আচরণে স্বচ্ছতা বজায় রাখছেন না। এ ধরনের ঘটনায় বাজারে ক্রেতা-বিক্রেতা সম্পর্ক প্রশ্নবিদ্ধ হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারির দাবিও উঠেছে সচেতন মহলে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট