1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু ​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজপথে সাংবাদিক সমাজ ২৪ ঘণ্টার আল্টিমেটাম আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু বীরগঞ্জে মাদক সেবনের দায়ে এক জনের কারাদণ্ড সিংগাইরে প্রিপেইড মিটার ব্যবহারে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ নিয়ামতপুরে পিঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি: তরুণ উদ্যোক্তার উদ্ভাবনী উদ্যোগ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল ইরান যুদ্ধবিরতি চায় না, পুরো অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান চায় লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ গ্রেফতার-২ এ কে এম মমিনুল হক, লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটি থেকে নীচে পড়ে হাত-পা ভেঙ্গে গেলো চোরের

মিঠাপুকুরে অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে এক পল্লী চিকিৎসক অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে ঋণের চাপে নেশাজাতীয় দ্রব্য সেবনে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আত্মহননকারী ওই পল্লী চিকিৎসকের নাম রাজিব আহম্মেদ (৩৫)। সে মিঠাপুকুর উপজেলার জায়গীর হাট ঈদুলপুর গ্রামের মৃত-ডাঃ আব্দুর রশিদের কনিষ্ঠ পুত্র। রাজীব স্থানীয় জায়গীর হাটে রাকিব ফার্মেসী নামে একটি ঔষধের দোকানের পাশাপাশি পল্লী চিকিৎসক পেশায় নিয়োজিত ছিলেন।

স্থানীয়রা জানান , রাজিব দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন । অনলাইন জুয়া খেলতে গিয়ে তার প্রায় দুই কোটি টাকা নষ্ট হয়। দেনায় জর্জরিত হয়ে তিনি মাদক সেবনেও জড়িয়ে পড়েন। এরই জেরে সোমবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে রাজিব শতাধিক ঘুমের ঔষধ খেয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দুপুর ১২ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিব মৃত্যুবরণ করেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন ওসি) হাফিজ আহম্মেদ বলেন, ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ রিপোর্ট লেখা অবধি রাজিবের মরদেহ বাড়িতে নিয়ে আসা হচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট