1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

লাশ দাফনে এগিয়ে আসেনি গ্রামের কেউ

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব,মুরাদনগর,কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে নিহত  রুবি ও তাঁর দুই সন্তানের ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে কড়ইবাড়ি গ্রামের  কবরস্থানে। লাশ দাফনে এগিয়ে আসেনি গ্রামেবাসীর কেউ।
শুক্রবার সন্ধ্যায় গ্রামপুলিশ দিয়ে তাঁদের  কবর খুঁড়া হয়। লাশ  দাফনের পূর্বে জানাজায় নিহতের পরিবারের কয়েকজন সদস্য ও গ্রাম পুলিশ  অংশ নেন। নিহত তিনজন হলেন কড়ইবাড়ি গ্রামের জুয়েলের  স্ত্রী রোকসানা আক্তার  ওরফে রুবি (৫৫), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২২)। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (২৭)।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়িতে আলোচিত মাদক সম্রাজ্ঞী রুবি ও তাঁর  ছেলে-মেয়েসহ একই পরিবারের তিনজনকে গণপিটুনি দিয়ে  হত্যা করেন জনতা। এ ঘটনার পর পুরো এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান  বন্ধ। গ্রেপ্তার আতংকে পুরুষ শূন্য প্রায় পুরো গ্রাম।

স্থানীয় লোকজনের ভাষ্য,  রুবি  দীর্ঘ ৪০ বছর যাবত  মাদক ব্যবসাসহ এলাকায় চুরি ছিনতাইয়ের  নিয়ন্ত্রণ করতেন। তাঁর বিরুদ্ধে কেউ কথা বললেই সে মামলা দিয়ে হয়রানি করতো।  এপর্যন্ত সে ৮২টি মামলার বাদী। অধিকাংশ মামলা নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ। যেই মামলাগুলো  আপোষ মিমাংসায় হয়েছে তাঁর প্রায় সবকয়টিতে  মোটা অংকের টাকা আদায় করেছেন।

সর্বশেষ স্কুল শিক্ষক  রুহুল আমিনের  মোবাইল চুরির সংশ্লিষ্টতায় এক চুর আটক করেন স্হানীয়রা। চোর ছাড়িয়ে নিতে রুবি ও তাঁর মেয়ের জামাই মনির হোসেন  স্হানীয় মেম্বার বাচ্চু মিয়া ও কড়ইবাড়ি স্কুল শিক্ষকের পরিবারের ওপর পৃথকভাবে  সন্ত্রাসী কায়দায় হামলা চালায়।
রুবি  প্রথমে মেম্বারকে মেরে আহত করেন। পরে শিক্ষকের বাড়ি গিয়ে তাঁর   ছেলে ও ভাতিজাকে মারপিট করেন। এবিষয়টি  মিমাংসা করতে আসলে একই দিনে চেয়ারম্যান শিমুল বিল্লাহর গায়ে হাত তুলেন রুবি। উপরোক্ত বিষয়ে  ক্ষুব্ধ হয়ে জনগণ তাঁদের গণপিটুনি দিয়ে  এ হত্যার ঘটনা ঘটায়।

এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহফুজুর বলেন, নিহতের মেয়ে রুবী আক্তার বাদী হয়ে ৩৮ জনকে নামীয় ও অজ্ঞাত নামা ২০/২৫ জনের বিরুদ্ধে   মামলা দায়ের  করেছেন৷
ঘটনার পর এলাকা প্রায় পুরুষশূন্য। সবাই পলাতক।  ঘটনার সাথে জড়িতদের  ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের শিকার পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট