1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজিকে শিবচরে ফুলের শুভেচ্ছা ও ‘গার্ড অফ অনার’ প্রদান প্রিয়জন হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না সালমান খাঁন একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোদাগাড়ীতে কৃষি রূপান্তরের বার্তা নিয়ে অনুষ্ঠিত‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শিক্ষার্থীদের নিয়ে ডিএনসির মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ ফুটবলার ঋতুপর্ণার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না শিশু ছামিয়ার তিন ফসলি জমি ধ্বংস ও মাদকের বিস্তার রোধে প্রয়োজন কঠোর পদক্ষেপ নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: তথ্য উপদেষ্টা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম, জুতা-ব্যাগ-মোজা দেবে সরকার সখীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত-৪ মিঠাপুকুরে বিষাক্ত মদ খাইয়ে ৪ খুন,প্রধান আসামিসহ গ্রেফতার-২ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি, অনুশীলনে নিকো পাস ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ​সিঙ্গাইরে মধ্যরাতে ডাকাত আতঙ্ক,গণপিটুনিতে নিহত-১

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরে শেষ মুহূর্তে পশুর হাটে জমজমাট বেচাকেনা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 আজিম হোসেন,পিরোজপুর প্রতিনিধি:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুর জেলায় অবস্থিত পৌর পশুর হাটে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। দেশজুড়ে নানা প্রান্ত থেকে আগত খামারি ও পশু বিক্রেতাদের পাশাপাশি স্থানীয় ক্রেতাদের ভিড়ে হাটে বিরাজ করছে আনন্দ উৎসবমুখর পরিবেশ।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটজুড়ে চলছে গরু, ছাগল, মহিষসহ বিভিন্ন কোরবানির পশুর বেচাকেনা। বড় আকৃতির ও মোটা-তাজা পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি। হাটে চোখে পড়ছে পছন্দমতো পশু খোঁজার ব্যস্ততা এবং দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের আলোচনা।

এক খামারি জানান, “কয়েক মাস ধরে পরিচর্যা করা গরু হাটে তুলেছি। এখন পর্যন্ত ক্রেতাদের আগ্রহ দেখে আশাবাদী মনে হচ্ছে।” অন্যদিকে এক ক্রেতা বলেন, “পশুর মান ভালো। দামও তুলনামূলকভাবে সহনীয়। চেষ্টা করছি ঈদের আগে পছন্দমতো পশু কিনে নিতে।”

কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হাটে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং চলমান রয়েছে স্বাস্থ্যবিধি মানার আহ্বান। খাজনা তুলনামূলক কম,রয়েছে জাল টাকা সনাক্তকরণের মেশিন। তাছাড়াও ক্রেতা -বিক্রেতাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা।

সব মিলিয়ে ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুর পৌর পশুর হাটে ক্রমেই জমে উঠছে কোরবানির পশুর বেচাকেনা। এতে ঈদ ঘিরে স্থানীয় জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দঘন ও প্রস্তুতিমূলক আমেজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট