1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজিকে শিবচরে ফুলের শুভেচ্ছা ও ‘গার্ড অফ অনার’ প্রদান প্রিয়জন হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না সালমান খাঁন একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোদাগাড়ীতে কৃষি রূপান্তরের বার্তা নিয়ে অনুষ্ঠিত‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শিক্ষার্থীদের নিয়ে ডিএনসির মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ ফুটবলার ঋতুপর্ণার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না শিশু ছামিয়ার তিন ফসলি জমি ধ্বংস ও মাদকের বিস্তার রোধে প্রয়োজন কঠোর পদক্ষেপ নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: তথ্য উপদেষ্টা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম, জুতা-ব্যাগ-মোজা দেবে সরকার সখীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত-৪ মিঠাপুকুরে বিষাক্ত মদ খাইয়ে ৪ খুন,প্রধান আসামিসহ গ্রেফতার-২ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি, অনুশীলনে নিকো পাস ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ​সিঙ্গাইরে মধ্যরাতে ডাকাত আতঙ্ক,গণপিটুনিতে নিহত-১

বাগাতিপাড়া পৌরভার চার সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার মান্নাফ ও কমরের লাইসেন্স জব্দ করলেন পৌর প্রশাসক প্রভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি :

বিভিন্ন সংবাদ মাদ্যমে সংবাদ প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়া পৌরসভার রাস্তার কাজ ফেলে লাপাত্তা হওয়া ঠিকাদার আব্দুল মান্নাফ ও কামরুজ্জামান কমরের লাইসেন্স জব্দ করেছে পৌর প্রশাসন। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। এর আগে গত ২৮ মার্চ প্রিন্ট সংস্করণে ‘চার সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হলে বিষয়টি নজরে আসে পৌর কর্তৃপক্ষের। ওই সংবাদ সূত্রে জানা গেছে,কাজের মেয়াদ শেষ হওয়ার বছর পার হলে,দুই ঠিকাদারকে বারবার কাজের তাগি দিলেও তারা গুরুত্ব দেননি। পৌরসভার বারইপাড়া সড়কের ৫৭৫ মিটার, মাছিমপুর সড়কের ১০৫ মিটার, লক্ষণহাটি সড়কের ৮৩ মিটার এবং সোনাপাতিল সড়কের ৬২ মিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় পৌরসভা। ৮২ লাখ টাকা ব্যয়ে সড়ক চারটি সংস্কারের দায়িত্ব পায় মেসার্স আব্দুল মান্নাফ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার মালিক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নাফ ও মেসার্স ভাই-ভাই ট্রেডার্স এর মালিক পৌর বিএনপির নেতা কামরুজ্জামান কমর। কাজ পেয়ে বছর খানেক আগে রাস্তা গুলোতে শুধু খোয়া ও বালু বিছিয়ে বেশিরভাগ টাকা তুলে লাপাত্তা হয়ে যান এই ঠিকাদার। ফলে আস্তে-আস্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো। বিষয়টি নিয়ে একাধিকবার তাদেরকে নোটিসও দেয় পৌরসভা কিন্তু বিষয়টি আমলে না নেওয়ায় তাদের লাইসেন্স জব্দ করা হয়।
এদিকে ঠিকাদার আব্দুল মান্নাফ ও কামরুজ্জামান কমর তাদের লাইসেন্স জব্দের কথা স্বীকার করে , তাদেরকে আর একটু সময় দিলে বাকি কাজ শেষ করে দিবেন বলে আশ্বাস দেন তারা।
বাগাতিপাড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সাইদুল ইসলাম জানান,অভিযুক্ত ঠিকাদাররা মাত্র ৩৫ শতাংশ কাজ করলেও প্রায় ৬০ শতাংশ বিল উত্তোলন করে নিয়েছে। কাজের মেয়াদ শেষ হওয়ার বছর পার হলে, তাদের বারবার পেশার কাজের তাগিদ দিলেও তারা গুরুত্ব দেননি বলেও জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও বাগাতিপাড়া পৌরসভার প্রশাসক হা-মীম তাবাসসুম প্রভা বলেন,নিউজ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ঠিকাদার আব্দুল মান্নাফ ও কামরুজ্জামান কমর এর লাইসেন্স জব্দ করা হয়েছে। তারা কতটুকু কাজ করেছে এবং কত টাকার বিল উত্তোলন করেছে তা নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে,তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট