1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজিকে শিবচরে ফুলের শুভেচ্ছা ও ‘গার্ড অফ অনার’ প্রদান প্রিয়জন হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না সালমান খাঁন একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোদাগাড়ীতে কৃষি রূপান্তরের বার্তা নিয়ে অনুষ্ঠিত‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শিক্ষার্থীদের নিয়ে ডিএনসির মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ ফুটবলার ঋতুপর্ণার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না শিশু ছামিয়ার তিন ফসলি জমি ধ্বংস ও মাদকের বিস্তার রোধে প্রয়োজন কঠোর পদক্ষেপ নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: তথ্য উপদেষ্টা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম, জুতা-ব্যাগ-মোজা দেবে সরকার সখীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত-৪ মিঠাপুকুরে বিষাক্ত মদ খাইয়ে ৪ খুন,প্রধান আসামিসহ গ্রেফতার-২ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি, অনুশীলনে নিকো পাস ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ​সিঙ্গাইরে মধ্যরাতে ডাকাত আতঙ্ক,গণপিটুনিতে নিহত-১

ভোলাহাটে আলোচনা সভায় উপস্থিত হয়ে অতিসত্তর নির্বাচন দেওয়ার আহ্বান জানান (সাবেক) এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ভোলাহাট প্রতিনিধি:

ভোলাহাট উপজেলা (প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রদ্ধা করি। তাঁরা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে অতিসত্ত্বর একটি জাতীয় নির্বাচন দেবেন এটাই আমাদের প্রত্যাশা।’

শুক্রবার (৩০ মে) বিকেলে ভোলাহাট উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র ও জনতা মিলে যে আন্দোলন করেছিল, তার সারমর্ম ছিল একটি সুন্দর জাতীয় নির্বাচন। যদি সেই দাবিকে উপেক্ষা করা হয়, তাহলে ৫ আগস্টের আত্মত্যাগ বৃথা যাবে। আমরা চাই, ৫ আগস্টের সৎ ব্যবহার হোক- তা হলো একটি সুন্দর নির্বাচন। নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসবে সে সরকার গঠন করবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে।’

তিনি আওয়ামী লীগের জুলুম নির্যাতনের কথা সরণ করে বলেন, গত ১৫ টা বছর আমাদের উপরে নির্যাতন করেছিল হারুন, বেনজিরের মত লোক, জিয়ার মত আর্মি যারা আয়না ঘর বানিয়ে হাজার হাজার মানুষ মেরেছিল। এত গুলো রাষ্ট্রযন্ত্র আমাদের পিছনে লেলিয়ে দিয়েছিল। আওয়ামী লীগ চোর-বাটপারের দল ছিল। আমাদের মত সৎ মানুষ সৎ নেতৃত্ব ছিল না।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আফাজউদ্দিন পানু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল উদ্দিন, যুগ্ন আহবায় মো. মনসুর আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরাফাত রহমান সানীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট