1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজিকে শিবচরে ফুলের শুভেচ্ছা ও ‘গার্ড অফ অনার’ প্রদান প্রিয়জন হারিয়ে নিজেকে সামলাতে পারলেন না সালমান খাঁন একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোদাগাড়ীতে কৃষি রূপান্তরের বার্তা নিয়ে অনুষ্ঠিত‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শিক্ষার্থীদের নিয়ে ডিএনসির মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ গ্রহণ ফুটবলার ঋতুপর্ণার ঘর নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না শিশু ছামিয়ার তিন ফসলি জমি ধ্বংস ও মাদকের বিস্তার রোধে প্রয়োজন কঠোর পদক্ষেপ নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি শর্ত মেনে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আ.লীগ: তথ্য উপদেষ্টা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম, জুতা-ব্যাগ-মোজা দেবে সরকার সখীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত-৪ মিঠাপুকুরে বিষাক্ত মদ খাইয়ে ৪ খুন,প্রধান আসামিসহ গ্রেফতার-২ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি, অনুশীলনে নিকো পাস ডিএনসির অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ​সিঙ্গাইরে মধ্যরাতে ডাকাত আতঙ্ক,গণপিটুনিতে নিহত-১

ঈশ্বরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তাঁর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০ মে) বাদ জুমা ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ উওর জেলা যুবদলের সহ-সভাপতি মো.আজিজুল হাই সোহাগ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবং ১৫৩-ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।

এ সময় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অডিটোরিয়ামটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এক আবেগঘন পরিবেশে বক্তারা শহীদ জিয়ার দেশপ্রেম, রাজনীতি, মুক্তিযুদ্ধের অবদান ও দেশের জন্য আত্মত্যাগ তুলে ধরেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.কামরুজ্জামান লিটন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মো.আতিকুর রাজ্জাক ভূঞা হিরা,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.শাহজাহান জয়পুরী,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.আব্দুল্লাহ আল মামুন খোকন,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো.নূরে আলম জিকু,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.জুলফিকার আলী টিপু,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.হায়দার আলী,

এছাড়াও উপস্থিত ছিলেন,
ময়মনসিংহ উওর জেলা যুবদলের সহ-সভাপতি মো.আজিজুল হাই সোহাগ,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল ইসলাম মিন্টু,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.কামাল হোসেন সরকার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হারুন অর রশিদ,ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলেরর আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বলেন,আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট