1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬ বছর পর পেলেন‌ ন্যায়বিচার: ক্ষতিপূরণ ও জমি দখলমুক্তির দাবি আইনুল হকের

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:

দীর্ঘ ১৬ বছর ধরে এক জমি সংক্রান্ত মামলায় আইনি লড়াই চালিয়ে অবশেষে লালমনিরহাটের মোঃ আইনুল হক ন্যায়বিচার লাভ করেছেন। ২০২৫ সালের ১৯ মে জেলা জজ আদালত আপিল খারিজ করে তার পক্ষে চূড়ান্ত রায় প্রদান করে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ মে ) বিকেলে আইনুল হক এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষতিপূরণ দাবি ও জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আইনুল হক জানান, তার মালিকানাধীন জমির মূল মালিক ছিলেন ত্রৈলক্ষনাথ ভট্টাচার্য ও কাশীমোহন ভট্টাচার্য। ১৯৫৫ সালে ত্রৈলক্ষনাথের স্ত্রী কুসুম কুমারী দেব্যা ২ একর জমি পাট্টা দলিলের মাধ্যমে ফোরকান উল্লাহর নামে হস্তান্তর করেন। দাগ নম্বর ৪১৮৭-এর মধ্যে থাকা পারিবারিক শিবমন্দিরের ৪ শতক বাদে অবশিষ্ট ২৪ শতক জমি ফোরকান উল্লাহ ভোগদখল করেন। ১৯৭৪ সালে উক্ত জমি দলিল মূলে ফজলুল হক ও আইনুল হক মালিকানা অর্জন করেন।

২০০৮ সালে রনজিৎ মোহন্ত, কালীপদ সেন ও পুতুল সেন নামের তিন ব্যক্তি জমিটির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সময়ে কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান শহিদুল হক শহিদ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান তাহির তাহু পূজার অজুহাতে সাময়িকভাবে ২-৩ শতক জমি ব্যবহারের অনুরোধ করেন। লিখিত চুক্তি অনুযায়ী পূজা শেষে জমি ফেরত দেওয়ার কথা থাকলেও, তারা জমি দখল করে সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ শুরু করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০২২ সালে আদালত মূল মামলায় আইনুল হকের পক্ষে রায় দেন। তবে প্রতিপক্ষ আপিল করলে আপিল শুনানির সময়ও তারা আদালতের আদেশ লঙ্ঘন করে অবৈধভাবে ঘর নির্মাণ অব্যাহত রাখে। এমনকি ১৪৪ ধারা জারি থাকা অবস্থায়ও এসব কার্যকলাপ চলতে থাকে।

অবশেষে, ২০২৫ সালের ১৯ মে আপিল মামলাতেও আদালত প্রতিপক্ষের আবেদন খারিজ করে দেন, যা দীর্ঘদিনের নিরবিচার ও হয়রানির অবসান ঘটায়।

সংবাদ সম্মেলনে আইনুল হক বলেন,
“১৬ বছর ধরে আমি চরম হয়রানি, মানসিক চাপ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। মামলার ব্যয়, নিরাপত্তাহীনতা ও সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি পরিবার নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন আমি সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট