1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে শতকরা ৩০ ভাগ ভোটার মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা। সেনানিবাসে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? নওগাঁয় সংঘর্ষের ঘটনায় জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, পরস্পরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ চুয়াডাঙ্গায় বিএনপিসহ অন্যান্য দলের ৪৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান লালমনিরহাট জেলার হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ হেলিপ্যাডে বিশাল নির্বাচনী জনসভায় : জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান শিবচরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভ: আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সিলেটে বেড়েছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় আক্রান্ত নতুন ৪ জন

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি :

সিলেটে হঠাৎ  করে ডেঙ্গু রোগের প্রভাব বেড়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন। এছাড়া বর্তমানে বিভিন্ন সরকারী- বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন আছেন ৬ জন ডেঙ্গু রোগী। তবে সকলের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ১৬ জন  ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তন্মধ্যে সিলেট জেলার ৫, মৌলভীবাজারের ৩, হবিগঞ্জের ৫ ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন। তবে এই মওসুমে সিলেটে ডেঙ্গুতে মৃত্যু কোন ঘটনা ঘটেনি।
চলতি বছরে ৫ মাসে সিলেটে বিভাগে ১৪ জন আক্রান্ত হলেও চলতি মে মাসের ১৩ দিনে ডেঙ্গ আক্রান্ত হয়েছেন ৭ জন। চিকিৎসাধিন ৬ জনের মধ্যে হবিগঞ্জ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, জালালাবাদ রাগিব রাবেয়া  মেডিকেল কলেজ হাসাপাতালে ১ জন ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছেন।
এ ব্যাপারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আনিসুর রহমান আমাদের প্রতিনিধিকে বলেন, হবিগঞ্জ জেলা ব্যতিত অন্যান্য জেলার ডেঙ্গু আক্রান্তদেও  ট্রাভেল হিস্ট্রি নেই। তারা অন্য জায়গা থেকে আক্রান্ত হয়েছেন। আর হবিগঞ্জ জেলায় শিল্প কারখানা থাকায় এবং ঢাকার সাথে যোগাযোগ বেশী থাকায় সেখানে স্থানীয় ভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে। ২৪ ঘন্টায় ৪ জন আক্রান্ত হওয়া নিয়ে শঙ্কার কিছু নেই। তবে জনসচেতনতা ও সতর্কতার বাড়াতে হবে। এছাড়া শীঘ্রই সিলেটের স্বাস্থ্য বিভাগকে জরুরী নির্দেশনা প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট