নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের জল্লি-বাড্ডা গ্রামের মাঠের পাশে শ্যামগ্রাম টু জীবনগঞ্জ বাজার রোডে মুন্সি আব্দুল আজিজের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। ৫ এপ্রিল সোমবার সকালে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, গত ২৯ এপ্রিল ২০২৫ ইং এ জল্লি-বাড্ডা ও বাড়াইলের মধ্যে সংঘর্ষ ও হামলায় তাকে হত্যা করা হয়েছিলো।মানববন্ধন থেকে উপস্থিত স্থানীয়রা মুন্সি আব্দুল আজিজের হত্যাকারিদের এখনো কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে হতাশা ব্যক্ত করেন। তারা নবীনগর থানা প্রশাসনের কাছে দ্রুত গ্রেফতার দাবি করে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড