প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারে গাঁজা, পাচারকালে মাইক্রোবাসসহ ২ জন গ্রেপ্তার
হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারের সময় গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি নোহা (NOHA) মাইক্রোবাসও জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (নি:) মোঃ হারুন-অর-রশীদ।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, আটক মোঃ মোস্তাক আহমেদ (২৩) ও মোঃ মিলন হোসেন (৩৪) নওগাঁ জেলার বাসিন্দা। তাঁদের কাছ থেকে ১০ প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা পাওয়া গেছে। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহে জড়িত। আটক মাইক্রোবাসটির নিবন্ধন নম্বর 7K-0618494 ও চেসিস নম্বর KR42-5022435।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
জব্দ করা গাড়ি, মোবাইল ফোন ও অন্যান্য আলামতসহ বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে ওসি আব্দুল হালিম জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
ই-মেইল: 𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
ই-পেপার: 𝐞𝐩𝐚𝐩𝐞𝐫.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
ওয়েবসাইট: 𝐰𝐰𝐰.𝐝𝐚𝐢𝐧𝐢𝐤𝐚𝐥𝐨𝐤𝐢𝐭𝐨𝐧𝐞𝐰𝐬.𝐜𝐨𝐦
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
আলোকিত মাল্টিমিডিয়া লিমিটেড
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত