1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

এবার চার ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয়

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 ক্রীড়া ডেস্ক:

তাওহিদ হৃদয় ও তার নিষেধাজ্ঞা নিয়ে এ যেন এক নাটক শুরু হয়েছে। আর প্রতিদিনই দেখা যাচ্ছে সেই নাটকের নতুন নতুন পর্ব!

গত কয়েক দিনে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বিতর্কিত চরিত্র হৃদয় এবার চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব মেট্টোপলিস (সিসিডিএম) এ সংক্রান্ত চিঠি মোহামেডানের কাছে পাঠিয়েছে।

সর্বশেষ গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখান মোহামেডানের এই অধিনায়ক। এরপর তাকে শুনানিতে ডাকা হলেও আসেননি। পরে ম্যাচ রেফারি আখতার আহমেদ লেভেল-১ অপরাধের জন্য হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করেন, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার।

আগে থেকেই ৭ ডিমেরিট পয়েন্ট ছিল হৃদয়ের। এবার ১ যোগ হওয়ায় সেটি হয়েছে ৮। খেলোয়াড়দের জন্য প্রণীত বিসিবি আচরণবিধির ৭.৫ ধারা অনুসারে ৮ ডিমেরিট পয়েন্ট মানে চার ম্যাচের নিষেধাজ্ঞা। সেই শাস্তিই পাচ্ছেন হৃদয়। যা এখন থেকেই কার্যকর হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

এর আগে গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন হৃদয়।

রে সংবাদমাধ্যমে এসে আম্পায়ারদের বিরুদ্ধে ‘মুখ খোলার হুমকি’ দেওয়ায় সেই নিষেধাজ্ঞা বাড়িয়ে করা হয় দুই ম্যাচ। সঙ্গে দেওয়া হয় ৭ ডিমেরিট পয়েন্ট।

তবে সেই নিষেধাজ্ঞা নিয়েও নাটক কম হয়নি।  দুই দফায় তা কমানো ও বাড়ানো নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। শেষ পর্যন্ত বিসিবি থেকে জানানো হয়েছিল, হৃদয়ের দুই ম্যাচের নিষেধাজ্ঞার পুরোনো শাস্তিই বহাল থাকবে, তবে এটির কার্যকারিতা পিছিয়ে যাবে এক বছর।

এর আগেই তার শাস্তি কমানোর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ঘরোয়া ক্রিকেটে আর আম্পায়ারিং না করার কথা জানান শরফৌদ্দোলা।

এসব ঘটনার পর গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমে আবার নিজের আউটের পর বিরক্তি প্রকাশ করে শাস্তি ভোগ করতে হচ্ছে হৃদয়কে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট