1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:

২০২১ সালের পর আবারও লাল বলের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে টাইগারদের একাদশে ফিরেছেন সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ টেস্টের একাদশ থেকে জাকির হাসান বাদ পড়লেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। স্বভাবতই এখানকার পিচ পেসবান্ধব হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশও একাদশ সাজিয়েছে ৩ পেসার নিয়ে। তরুণ গতিতারকা নাহিদ রানার সঙ্গে আছেন অভিজ্ঞ হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।

একাদশ দেখেই সম্প্রতি আলোচিত একটি প্রশ্নের উত্তর মিলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের স্কোয়াডে চার উইকেটরক্ষক থাকলেও, কিপিং কে করবেন তা নিয়ে সংশয় ছিল। এখন জাকের আলি অনিকের হাতেই যে গ্লাভস উঠছে তা মোটামুটি বলাই যায়। একাদশে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম দীর্ঘ সময় ধরেই টেস্টে কিপিং করেন না। এ ছাড়া একাদশের বাইরে থাকা জাকির হাসানকে গ্লাভস হাতে দেখা যায় না ওপেনিংয়ের কারণে। সে হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা জাকেরের মধ্যে একজন কিপিং করবেন বলা হচ্ছিল। ম্যাচটির মূল দলে নেই অঙ্কন।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরবাইন, ওয়েসলি মাধভেয়ার, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস রয় ওয়েলশ, নিয়াশা মায়াবো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাবা ও ভিক্টর নিয়াউচি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট