1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পিএসএলে প্রতি ছক্কায়, প্রতি উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য বরাদ্দ ১ লাখ রুপি

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:
পিএসএলে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনি শিশুদের তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি।গতকাল মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে ১৫ লাখ রুপি। টুর্নামেন্টে আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে মুলতান।

ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’

করাচির বিপক্ষে ম্যাচের টস করতে নেমে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও অনুদান দেওয়ার কথা নিশ্চিত করেন। তিনি অবশ্য চারের কথাও বলেছেন, ‘আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটের ফিলিস্তিন এ গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।’

টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

এর পর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫০০ শিশু নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন।

মুলতান সুলতানস প্রতিটি ছক্কা ও উইকেটে এক লাখ রুপি অনুদান ঘোষণার পর যে ম্যাচটি খেলেছে, তাতে ব্যাটসম্যানরা ভালো অবদানই রেখেছেন। করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে মুলতান। দুই শ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি।

সবচেয়ে বেশি ৫টি ছক্কা ও ৯টি চার মেরেছেন অধিনায়ক রিজওয়ান। অবশ্য অধিনায়কের ৬৩ বলে ১০৫ রানের ইনিংসের পরও ম্যাচ জিততে পারেনি মুলতান। করাচি কিংস ৬ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট