1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সিংগাইরে জমে উঠেছে ঈদ মেলা, বিকেলে প্রায় সহস্রাধিক লোকের জমায়েত

  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

আব্দুল লতিফ,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলাধীন সিংগাইর উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও জমে উঠেছে ঈদ মেলা। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ চারিগ্রাম (বরাটিয়া) কালিগঙ্গা নদীর তীরে ঈদ মেলায় প্রায় সহস্রাধিক লোকের জমায়েত লক্ষ্য করা গেছে। পরন্ত বিকেলে অনেক অভিভাবক নিজ নিজ সন্তানের চাহিদা পূরণ করার জন্য এবং অবসর সময় কাটানোর জন্য মেলায় ভীড় জমিয়েছে বলে জানা যায়। শিশুদের জন্য এই মেলার প্রধান আকর্ষণ ছিল নাগরদোলা ও ম্যাজিক বোট। নাগরদোলা ও ম্যাজিক বোটে উঠতে পেরে শিশুরা বাঁধ ভাঙ্গা আনন্দে মেতে উঠে। এ সময় শিশুদের অভিভাবক ও উৎসুক জনতা অধীর আগ্রহে শিশুদের আনন্দ উপভোগ করে। মেলায় ঘুরে বেশ কিছু স্টল পরিলক্ষিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল শিশুদের নানা রকম খেলনা দিয়ে সুসজ্জিত বেশ কিছু বেদে দোকান, ফুসকা-চটপটির দোকান, ইলেকট্রনিক মেশিনে পিঠা তৈরির দোকান ইত্যাদি। বিশেষ করে ফুসকা-চটপটির দোকানগুলোতে নজরে পড়ার মত ভীড় পরিলক্ষিত হয়। এ ছাড়াও কালিগঙ্গা নদীতে ডিজে মিউজিক সহ ইঞ্জিন চালিত নৌকায় অনেককে নেচে গেয়ে আনন্দ করতে দেখা গেছে। মেলায় আগত দর্শনার্থীদের সাথে এক সাক্ষাৎকারে জানা যায়, মেলা ছাড়াও এই কালিগঙ্গা নদীর তীরে প্রতিদিন বিকেলে অসংখ্য লোকের সমাগম ঘটে। বর্তমানে কালিগঙ্গা নদীর দুই পাশের ভাঙ্গন রোধে সরকারি উদ্যোগে সংস্কার কাজ চলছে। সংস্থার কাজ শেষ হলে এবং প্রশাসনের সু-নজর থাকলে এই এলাকা ভবিষ্যতে একটি নিয়মিত পর্যটন এলাকায় পরিণত হবে বলেও মেলায় আগত দর্শনার্থী ও স্থানীয় জনসাধারণের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট