1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ঈদের বাজারে বেড়েছে মাংসের দাম, স্থিতিশীল নিত্যপণ্য

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাজারে চাহিদা বেড়েছে গরু, খাসি ও মুরগির মাংসের। এতে দামেও বেশ চড়াভাব দেখা গেছে। বাজারভেদে গরুর মাংস ও খাসির মাংসের দাম বেড়েছে কেজিপ্রতি ৫০ টাকা। এছাড়া ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম বেড়েছে কমপক্ষে ২০ থেকে ৩০ টাকা।

তবে ঈদের বাড়তি চাহিদার অন্যান্য পণ্য, যেমন চিনি, তেল ও পোলাওয়ের চাল বা সেমাইয়ের দাম স্থিতিশীল রয়েছে। সবজি ও মাছের দামেও খুব বেশি হেরফের দেখা যায়নি।

শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। বিক্রেতারা জানিয়েছেন, প্রতি ঈদেই বাড়তি চাহিদার কারণে মাংসের দামে কিছুটা হেরফের হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম তুলনামূলক কমই রয়েছে। এছাড়া অন্যান্য পণ্য ক্রেতার নাগালের মধ্যে আছে। বরং কিছু পণ্যের দাম অন্যান্য বছরের চেয়ে এবার অনেক কম।

বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ২১০ থেকে ২২০ টাকার মধ্যে। একইভাবে বেড়ে পাকিস্তানি মুরগির দাম ৩৩০-৩৪০ টাকা হয়েছে। এ মুরগি আগে ৩০০-৩১০ টাকায় পাওয়া যেত।

এদিকে বাজারে কয়েকদিন আগেও সাড়ে ৭০০ টাকা কেজিতে গরুর মাংস কেনা যেত। এখন ৮০০ টাকার নিচে কেউ বিক্রি করছে না। অর্থাৎ দাম বেড়েছে কেজিপ্রতি ৫০ টাকা। এতে কিছুটা অসুবিধায় পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

তবে ঈদের বাজারে অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল দেখা গেছে। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা কেজি দরে। গতবার ঈদের আগে এ চিনি কিনতে হয়েছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। সয়াবিন তেলও সরকার নির্ধারিত ১৭৫ টাকা লিটারে মিলছে। একইভাবে ভালো মানের সুগন্ধি চাল ১১৫-১২০ টাকায় পাওয়া যাচ্ছে, যা গত বছরের ঈদের আগের চেয়ে প্রায় ২০ টাকা কম।

অন্যদিকে প্যাকেট সেমাই বিক্রি হচ্ছে আগের দামে। এছাড়া খোলাসেমাই প্রতি কেজি ২০০ থেকে ২৪০, খোলা চিকন সেমাই ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

মসলাজাতীয় পণ্যের মধ্যে পেঁয়াজের দর এখনো কম। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে। রসুনের দরে পরিবর্তন নেই। আগের মতোই আমদানি করা রসুনের কেজি ২০০ থেকে ২২০ এবং দেশি রসুনের কেজি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি আদা বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়।

যদিও অস্বাভাবিক দর দেখা গেছে এলাচের। তবে বেশ কয়েক মাস ধরে এলাচের দাম বেশি। খুচরা ব্যবসায়ীরা মানভেদে প্রতি কেজি এলাচ বিক্রি করছেন ৪৫০০ থেকে ৫০০০ টাকা দরে। এছাড়া প্রতিকেজি জিরা ৬৫০ থেকে ৭৫০, লবঙ্গ ১৪০০ থেকে ১৬০০ এবং দারুচিনি ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট