1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই সনদ আমাদেরই তৈরী,দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না ধামরাইয়ে ইউনিয়নের রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে এলাকাবাসী লক্ষ-কোটি মায়ের আর্তনাদ,হে রাষ্ট্র আমাদের সন্তানদের রক্ষা কর ! মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু পীরগাছায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা,মেডিকেল রিপোর্টে ভিন্ন তথ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ব্রিজের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ গাইবান্ধা ও দিনাজপুরের ৩০ হাজার মানুষের জীবন, দুই জেলার যোগসূত্র মাত্র একটি নৌকা কয়েক দিনের মধ্যেই তেহরানে ‘বড় ধরনের হামলা’ হতে পারে: ট্রাম্প দারুল আরকাম মাদ্রাসার চাকরি স্থায়ীকরণে খাগড়াছড়ি জেলা উপ-পরিচালকের অনন্য ভূমিকা, শিক্ষক ও অফিস সহায়কদের কৃতজ্ঞতা প্রকাশ পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার,শতভাগ বাস্তবায়নের আশা ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক নওগাঁয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পীরগাছায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকাঃ উপাচার্য ড. ইসরাফিল শাহীন দুর্গাপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুরে নকল ব্যাটারির পানি তৈরি কারখানা মালিকের কারাদণ্ড ও জরিমানা 

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামে দীর্ঘ ১০ বছর ধরে হ্যামকো, ভলবো, নাভানাসহ নামিদামি ব্র্যান্ডের ব্যাটারির নকল পানি তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। ‘রয়েল ব্যাটারি’ কারখানায় শিশু শ্রমিকদের দিয়ে এসব পণ্য তৈরি করা হতো, যা ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছিল।
রোববার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক নেওয়াজ শরীফ মিন্টুকে গ্রেফতার করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বিএসটিআই আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, “নকল ব্যাটারির পানি তৈরি ও বাজারজাত করে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এছাড়া শিশু শ্রমিকদের কাজে লাগানো হচ্ছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, “ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট