1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

রায়গঞ্জে অবৈধ পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ

সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নে অবৈধ পুকুর খননের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৫ শে ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে, এ কর্মসূচি পালন করে। ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারে  কার্যালয়ে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ধুবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক সরকার,ধুবিল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিলন সরকার,বক্তরা বলেন ধুবিল ইউনিয়নে মালতিনগর নৈইপাড়া আমশড়া বেতুয়া গোপিনাথপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন অস্বাভাবিক পর্যায়ে ঠেকেছে।এতে আঞ্চলিক সড়ক গ্রামীণ মেঠো রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে। দিন দিন কমছে আবাদী কৃষি জমি, পুকুর খননের কারণে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। তাদের চোখের সামনে তিন ফসলি জমি ধ্বংস হয়ে গেলেও তাঁরা যেন চোখে দেখেন না। ভুমিদূস্য অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।
পরে মিলন হোসেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী  অফিসার মোঃ হুমায়ুন কবির বলেন লিখিত অভিযোগ পেয়েছি ভূমি দস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে, ইতিমধ্যে ঐ স্থানগুলোতে নিয়মিত মামলা ও ব্যাটারি জব্দ করা হযেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট