1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আমিনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত-১৫

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

আমিনপুর প্রতিনিধিঃ

আজ দুপুর সাড়ে ১২.৪৫ টার দিকে নগরবাড়ি ঘাট বিআইডব্লিউটিএর দালাল অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও সংশ্লিষ্টরা জানান, আগে ইজারা থেকে শুরু করে নগরবাড়ি ঘাটের পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। কিন্তু ৫ আগস্টের পর তারা পলাতক থাকায় নতুন করে এ ঘাটের লেবার হ্যান্ডেলিং চার্জ আদায়ের ইজারা পান বেড়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু। তিনি কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের অনুসারী। কিন্তু কয়েকদিন ধরে ঘাটের এ অংশের নিয়ন্ত্রণ নিতে নানাভাবে চেষ্টা চালাচ্ছিলেন বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রাজ্জাক ফকির ও তার চাচা উপজেলা বিএনপি নেতা গণি ফকির। তারা বিএনপি নেতা ও সুজানগর-বেড়ার সাবেক এমপি সেলিম রেজা হাবিবের অনুসারী। হঠাৎ সোমবার দুপুরে ঘাট এলাকার মালামাল আনা নেওয়ায় গাড়ি বন্দোবস্তকারী দালাল সমিতি অফিসে যান রাজ্জাক ফকিরসহ কয়েকজন। সেখানে উভয়পক্ষের বাকবিতণ্ডা রুপ নেয় সংঘর্ষে। উভয়পক্ষের প্রায় ২০০-২৫০ লোকের মধ্যে লোহার রড, লাঠিসোটা ও বিভিন্ন দেশীয় অস্ত্রে টানা আধাঘণ্টারও বেশি সময় চলে সংঘর্ষ। এঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে রাজ্জাক ফকিরের চাচা গণি ফকির বলেন, আমি সেখানে ছিলাম না। আমাদের কেউ সেখানে নিয়ন্ত্রণ নিতে চাওয়া বা চাঁদার সঙ্গে সম্পৃক্ত নয়। ঘাটের টার্মিনাল এলাকায় কোহিনুর নামের একজন অন্যজনের থেকে ঘর ভাড়া নিয়ে দোকানদারি করে। সেটা মফি ও মিন্টুরা লিখে নেবার নামে দখলে নিয়ে কোহিনুরকে উচ্ছেদ করতে চায়। এ নিয়ে ঝামেলা চলছিল। এ বিষয়ে জানতে ফোনকলে একাধিকবার চেষ্টা করা হলেও মফির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ইজারাদার মিন্টু বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনোভাবে সম্পৃক্ততা নাই। এমনকি আমি বা আমার কোনো লোকও ঝামেলা করে নাই। রাজ্জাক গ্রুপ দালাল অফিসে এসে চাঁদা চায়। দালালরা সেটা না দিতে চাইলে রাজ্জাকরা অস্ত্র বের করে। তখন ঝামেলাটা বাধে। দালাল, ব্যবসায়ী ও অন্যান্যরা তাদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ বাধে। আমি ঘুমে থাকা অবস্থায় ফোনকলে প্রশাসন আমাকে জানালে গিয়ে দেখি সংঘর্ষ শেষ। মফি আমার আত্মীয়, তবে সে আমার সঙ্গে রাজনীতি বা ব্যবসা কিছুই করে না। এ ব্যাপারে বিআইডাব্লিউটিএর নগরবাড়ি-কাজীরহাট-নরাদহ নদীবন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল বলেন, সমিতিটি আমাদের এখতিয়ার বহির্ভূত। এখানে আমাদের নিয়ন্ত্রণ নেই। নিজস্ব অর্থ তারা একটি সমিতি চালায়। সেখানে কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছে বলে জেনেছি। এটি আইনশৃঙ্খলা বাহিনী দেখছেন।
সুজানগর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার রবিউল করিম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের ঝামেলা। খবর পেয়েই আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সৈয়দ আলমগীর হোসেন অফিসার ইনচার্জ আমিনপুর থানা জানান বর্তমানে সাধারণ টহলের বাইরে অতিরিক্ত টহলের ব্যবস্থা রয়েছে ওই এলাকায়। সেনাবাহিনীও টহল দিচ্ছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট