1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তিন দিনব্যাপী বৈঠক মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলায় পার্কে নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলা, সদর থানায় ১২ জনের নামে মামলা!

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে
আজাদ,ভোলা প্রতিনিধিঃ
ভোলার তুলাতলি বিনোদন পার্কে ঘুরতে আসা নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলার ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। রেদোয়ান ইসলাম নামের এক যুবক ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ মামলা দায়ের করেন।
এর আগে একইদিন বিকেলে তুলাতলি বাজার সংলগ্ন এলাকায় ১০ থেকে ১২ জনের একটি কিশোর গ্যাং গ্রুপ রেদোয়ান ও নুপুর আক্তার নামের ওই নবদম্পতির ওপর হামলা করে। ওই নবদম্পতি ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাইন পারভেজ সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন।
নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় ভুক্তভোগী রেদোয়ান ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন। শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পুলিশের বেশ কয়েকটি ইউনিট আসামিদের গ্রেফতার করতে অভিযান চালিয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামিদের ছবি ছড়িয়ে পড়ার পর আসামিরা সবাই আত্মগোপনে চলে গেছেন। এর পরও পুলিশ তাদেরকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীরা ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করলেও পুলিশ ইতোমধ্যে চারজনের নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে। তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপাতত গণমাধ্যমে তাদের নাম প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রেদোয়ান ইসলাম তার স্ত্রীকে নিয়ে তুলাতলি মেঘনা নদী সংলগ্ন রিসোর্টে ঘুরতে যান। বিকেল ৩ টার দিকে রিসোর্ট থেকে বাড়ি ফেরার পথে তুলাতলি বাজার সংলগ্ন পাবলিক টয়লেটের কাছে ওই কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
ভুক্তভোগীরা বলছেন, তারা দু’জন আলাপন ও ইলিশ বাড়ি রিসোর্ট থেকে বাড়ি ফেরার পথে পাবলিক টয়লেটের সামনে ওই কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা প্রথমে তাদের পথ গতিরোধ করেন। এরপর তারা রেদোয়ানকে জানায়, তাদের মোবাইল ফোনে রেদোয়ান ও তার স্ত্রীর অশ্লীল ভিডিও ফুটেজ রয়েছে। তারা পার্কে ও রিসোর্টে ঘুরেফিরে বিভিন্ন অশ্লীলতা করেছেন, যা তারা ভিডিও করে রেখেছে। ওই ভিডিও ডিলিট করতে হলে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হবে, নইলে ওই ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন।
এক পর্যায়ে রেদোয়ান টাকা দিতে অস্বীকৃতি জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে মাটিতে ফেলে দেন। স্থানীয় একটি বিশ্বস্ত সূত্র জানান, ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়ই তুলাতলি পার্কে ও রিসোর্টে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তবে তাদের ভয়ে কেউই মুখ খোলার সাহস পাচ্ছেন না।
সূত্রটি আরও জানায়, প্রথমে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা মনে করেছিল রেদোয়ান তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে এসেছে। যার জন্য ওই কিশোররা রেদোয়ান ও তার স্ত্রীর বেশকিছু ভিডিও তাদের মোবাইলে ধারণ করে। পরে সেগুলো তাদেরকে দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতে চেয়েছিল। কিন্তু, রেদোয়ানের সঙ্গে কিশোরদের কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা জানতে পারেন, ওই মেয়েটি রেদোয়ানের গার্লফ্রেন্ড না। মেয়েটি ছিল তার বিবাহিত স্ত্রী।
এদিকে, এ ঘটনার একটি ভিডিও ফুটেজ ঘটনার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এতে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট