1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ভাঙ্গুড়ায় ধর্ষণের পর হত্যা,৫ মাস পরে কিশোরী লাস উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

বিকাশ কুমার দাস,স্টাফ রিপোর্টারঃ

পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতের নির্দেশে কবর থেকে সানজিদা খাতুন শিফা (১৬) নামে এক কিশোরীর মরদেহ উত্তোলন করা হয়েছে।

বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া খাঁপাড়া কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজীর উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

সেখানে গিয়ে জানা যায় , সানজিদার পিতা শফিকুল ইসলাম তার মেয়েকে ধর্ষণ ও হত্যার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক ভাঙ্গুড়া থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। পরে ভাঙ্গুড়া থানা মামলাটি নথিভুক্ত করে।

সেই মামলা তদন্তের অংশ হিসেবে মরদেহটি উত্তোলন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত প্রধান আসামি নিরব জেলহাজতে রয়েছেন এবং তিন নাম্বার আসামি মাহফুজ ১ মাস জেলহাজতে থাকার পরে ছাড়া পেয়েছেন আর বাকি দুজন এখনো পলাতক রয়েছেন।

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই নুরহাজান বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের উপর বিত্তি করে আইনি প্রক্রিয়া ব্যাবস্থা গ্রহন করা হয়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট