1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মিঠাপুকুরে হাবিবুর রহমানের রওজা শরিফে সেনা সদস্য ও পুলিশ মোতায়েন

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
মিঠাপুকুরে হাবিবুর রহমানের রওজা শরিফে সেনা সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ ওলি আউলিয়াদের দেশ, ৩৬০ আউলিয়ার দেশ। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ওলি-আউলিয়াদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করে এবং ভালোবাসে। মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন্থ জারুল্যাপুর বকুলতলা গ্রামের সাজ্জাদুর রহমান রাজা (প্রধান শিক্ষক) জানান, তার বাবা শাহ সুফি আবু নোমান মোহাম্মদ হাবিবুর রহমান চেরাগে জান শরীফ ডাঃ কালান্দার জাহাঙ্গীর বা ঈমান আল সুরেশ্বরী সনদ প্রাপ্ত খলিফা ছিলেন। প্রতি বছরের ন্যায় আজ ২৯ জানুয়ারি ২০২৫ তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা থেকে প্রায় ২ শ ভক্তরা এসেছেন। তারা বাবার স্মৃতিচারণ করে জিকির ও দোয়া মাহফিল করে চলেযাবেন। কিন্ত বকুলতলা জামে মসজিদ এর খতিব শফিকুল ইসলাম,জনি,মামুন,বাবু মেম্বরসহ কিছু উগ্রপন্থী বিপথগামী মানুষ গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়েছেন এবং তারা মাইকে মাইকে ঘোষণা দিয়ে বলেছেন আজ বুধবার তারা এই হামলা করবে ও রওজা মোবারক ভেঙ্গে ফেলবেন। উক্ত রওজা মোবারক এর বিল্ডিং তৈরী করতে খরচ হয়েছে ১৮ লক্ষ টাকা তাঁ পুত্র রাজা মাষ্টার জানান। রাজা নিজে এ ব্যাপারে মিঠাপুকুর ইউএনও এবং অফিসার ইনচার্জ ও রংপুর পুলিশ সুপারকে অবহিত করেছেন। সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব সকল মিডিয়াতে ঘোষণা দিয়েছেন যে, যারা মাজার হামলার সাথে জড়িত থাকবে এ বিষয়টি জিরো টলারেন্স হিসেবে গ্রহণ করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য যাতে কোন ধরনের দূর্ঘনা না ঘটে এ জন্য সেনা সদস্য, পুলিশ ও ডিএসবি সদস্যগণ রওজা মোবারকে মোতায়েন রয়েছে বলে এলাকাবাসী জানান। কোন প্রকার সহিংসতা না হয় এ জন্য ঢাকা সেনানিবাস এর মেজর ইউসুফ (অব:) মোবাইল নম্বর ০১৭১৩৩৮৮৯১৫ মিঠাপুকুর অফিসার ইনচার্জকে একটি চিটি দিয়েছেন বলে জানাগেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট