1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সুজানগরে হিন্দু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলার সুজানগর পৌর শহরের বিশিষ্ট পাট ব্যবসায়ী, পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী বাসুদেব ওরফে বেগু হালদারের ১ লাখ ৭৫ হাজার ৫শ’ টাকা ছিনতাই এর ক্লু উদঘাটন করে ঘটনার প্রায় ৪ মাস পর অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ। মঙ্গলবার(২৮ জানুয়ারী) সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান,  এ ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২৩ জানুয়ারী পৌরসভার চরভবানীপুর গ্রামের  আবুল শেখের ছেলে বাবুল শেখকে প্রথমে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে একই গ্রামের মালু শেখের ছেলে  সাইদুল ইসলামকে নাটোরের একটি ইটভাটা থেকে গত ২৭ জানুয়ারী সোমবার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে এবং এ ঘটনায় পলাতক অপর এক আসামীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি। উল্লেখ্য এর আগে গত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর বুধবার ভোর রাতে বেগু হালদারের বাসার সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।ভুক্তভোগী ব্যবসায়ী বেগু হালদার জানান, এদিন ভোর ৪টার দিকে বাসা থেকে বের হয়ে পাট কেনার জন্য সুজানগর পৌর হাটে যাওয়ার সময় কয়েকজন সশস্ত্র ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১ লাখ ৭৫ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর থেকে ছিনতাই এর ঘটনায় জড়িতদের সনাক্ত করতে মাঠে নামে পুলিশ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট