1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তিন দিনব্যাপী বৈঠক মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় পিছলে গিয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯ টার সময় জেলার পীরগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি রাত ৮ টা ৪৫ মিনিটে পীরগঞ্জ রেল স্টেশনে এসে পৌঁছায়। যাত্রাবিরতি শেষে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবার সময় ওই ট্রেন থেকে নামাতে গিয়ে এক বৃদ্ধ পা পিছলে পড়ে যায়। এতে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ ট্রেনে ভিক্ষাবৃত্তি করতো। তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুরে। তবে তার নাম জানা যায়নি। তার নাম পরিচয় নির্ণয়ে সিআইডি পুলিশ কাজ করছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট