1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

কামাল হাছান,নলছিটি প্রতিনিধিঃ

ঝালকাঠীর নলছিটিতে আজ ভোক্তা অধিকারের অভিযানে দুটি ফার্মেসীতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। আজ ২৫ জানুঃ-২০২৫ খ্রি, তারিখ রবিবার সকাল ১১.৩০ ঘটিকায় নলছিটি উপজেলার হাসপাতাল রোডে অবস্হিত মা মেডিকেল হল, প্রোঃ লিটন দাস এবং জনতা ড্রাগ হাউজ, প্রোঃ সঞ্জীব মন্ডল, এ দুটি ফার্মেসীতে অভিযান চালান সাফিয়া সুলতানা, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার অধিদপ্তর, ঝালকাঠী।

অভিযান চলাকালে মা মেডিকেল হলে ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি এবং বিক্রয়যোগ্য নহে স্যাম্পলের ঔষধ সহ নিষিদ্ধ জিনসিন সিরাপ পাওয়া গেলে তাকে ভোক্তা অধিকার পাঁচ হাজার টাকা জরিমানা করা সহ তাকে দ্রুত লাইসেন্স করার নির্দেশ দেন।

অন্যদিকে পাশাপাশি অবস্থিত জনতা ড্রাগ হাউজে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিক্রয়যোগ্য নহে ঔষধের স্যাম্পল জব্দ করে বিশ হাজার টাকা জরিমানা করেন এবং স্যাম্পলকৃত ঔষধ ভবিষ্যতে দোকানে না রাখাতে ও বিক্রয় না করার কঠোর নির্দেশ প্রদান করেন।

এ ধরনের অভিযান কতদিন চলবে জানতে চাইলে দৈনিক আলোকিত নিউজকে সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, যতদিনে ভোক্তাদের অধিকার সঠিক ও সমুন্নত ভাবে প্রতিষ্ঠা হবে না ততদিন আমাদের এ কার্যক্রম চলবে। প্রত্যেক প্রতিষ্ঠান সরকারি বিধিমোতাবেক পরিচালিত হবে। যার সুফল প্রত্যেক নাগরিক ভোগ করবে। এজন্য তিনি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট