1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির,স্টাফ রিপোর্টার বরিশাল।

গতকাল ২৩/০১/২০২৫ খ্রি. বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ প্যারেডে অভিবাদন গ্রহণ করেন বরিশাল জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(বাকেরগঞ্জ সার্কেল)।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), বরিশাল জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার(গৌরনদী সার্কেল), বরিশাল জনাব শারমিন সুলতানা রাখী; সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল), বরিশাল জনাব তারেক আমান বান্না ও সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরওআই, আর আই, পুলিশ লাইন্স, বরিশালসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্যারেড শেষে পুলিশ লাইনস ড্রিলশেডে জানুয়ারি/২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী এ কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তারা বিভিন্ন বিষয়ের সমস্যা গুলো উপস্থাপন করেন এবং পুলিশ সুপার মহোদয় উল্লেখিত সমস্যা সমূহ সমাধানের ব্যবস্থা করেন। সবশেষে তিনি কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য যে এই কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় পিআরএল গমনকারী পুলিশ সদস্যদেরকে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন।

এছাড়াও পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের চিত্তবিনোদনের জন্য কেরাম বোর্ড, ভলিবলসহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট