1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ঈশ্বরদীতে দৌঁড়ে পালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার মহিলা শ্রমিকলীগ নেত্রী

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধিঃ
পুলিশ দেখে বোরকা পড়ে দৌঁড়ে পালানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার নামীয় আসামী নাসিমা বেগমকে তেড়ে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় মোঃ রাজু আহম্মেদ নামে আরেক ছাত্রলীগ নেতাও পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার(২৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার মধ্য অরোনকোলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে নাসিমা বেগম ও বিকেল ৪ টার দিকে বাঘইল এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসিমা বেগম ওই এলাকার মোঃ আব্দুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছিলেন এবং রাজু আহম্মেদ উমিরপুর এলাকার মোঃ গোলাম রসুলের ছেলে ও পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।জানা গেছে, ৫ আগষ্টের পর থেকেই তারা বাড়ি থেকে পলাতক। ব্যক্তিগত কাজে বোরকা পরিধান করে নাসিমা বেগম বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ সেখানে উপস্থিত হওয়া মাত্র সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে তেড়ে ধরে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসিমা বেগম গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় আওয়ামীলীগ নেতকর্মীদের সঙ্গে প্রকাশ্যে লাঠি হাতে নিয়ে হামলার অভিযোগ রয়েছে। তার লাঠি হাতে ছাত্র জনতার সঙ্গে মারমুখী আচরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, গত ১০ বছর আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে এলাকার মধ্যে নানা অপকর্ম করেছে এই নাসিমা বেগম। তার বাড়ি ছিল নিয়মিত মাদক ও নারী ব্যবসার অভয়ারণ্য। কেউ কিছু বললে তাকে দলের প্রভাব দেখিয়ে নানা হুমকি ধামকি দিত।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেফতারকৃত দুজন আসামীকেই আদালতে প্রেরন করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট