1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই সনদ আমাদেরই তৈরী,দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না ধামরাইয়ে ইউনিয়নের রাস্তার বেহাল দশা,চরম দুর্ভোগে এলাকাবাসী লক্ষ-কোটি মায়ের আর্তনাদ,হে রাষ্ট্র আমাদের সন্তানদের রক্ষা কর ! মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ভাঙ্গুড়ায় নিরাপদ দুগ্ধ উৎপাদন,পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু পীরগাছায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা,মেডিকেল রিপোর্টে ভিন্ন তথ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ ব্রিজের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ গাইবান্ধা ও দিনাজপুরের ৩০ হাজার মানুষের জীবন, দুই জেলার যোগসূত্র মাত্র একটি নৌকা কয়েক দিনের মধ্যেই তেহরানে ‘বড় ধরনের হামলা’ হতে পারে: ট্রাম্প দারুল আরকাম মাদ্রাসার চাকরি স্থায়ীকরণে খাগড়াছড়ি জেলা উপ-পরিচালকের অনন্য ভূমিকা, শিক্ষক ও অফিস সহায়কদের কৃতজ্ঞতা প্রকাশ পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হচ্ছে বৃহস্পতিবার,শতভাগ বাস্তবায়নের আশা ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক নওগাঁয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পীরগাছায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকাঃ উপাচার্য ড. ইসরাফিল শাহীন দুর্গাপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বিরল তুষারঝড়, ২২০০ ফ্লাইট বাতিল

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

বিরল শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণের কিছু অংশে তুষারপাত এবং হিমশীতল বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে টেক্সাসের মহাসড়ক এবং বিমানবন্দর বন্ধ হয়ে গেছে এবং দক্ষিণ-পশ্চিম লুইসিয়ানায় প্রথমবারের মতো তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া তুষারঝড়ের কারণে বাতিল করা হয়েছে দুই হাজার ২০০টিরও বেশি ফ্লাইট।

বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানায়, উপসাগরীয় উপকূলে ঝড়ো হাওয়ার দৃশ্য বিরল হলেও সেখানে ঐতিহাসিক তুষারপাত দেখা যাবে। পূর্ব টেক্সাস থেকে পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেল হয়ে প্রতি ঘণ্টায় এক ইঞ্চি বা তার বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

অনলাইন ট্র্যাকার ফ্লাইট অ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দুই হাজার ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও তিন হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

 

এনডব্লিউএসের প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পর্যন্ত সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করা হয়েছে লুইসিয়ানার রেনেতে ১০.৫ ইঞ্চি।

লুইসিয়ানা, মিসিসিপি এবং আলাবামাসহ বেশ কয়েকটি রাজ্যের গভর্নররাও অস্বাভাবিক ঠান্ডার প্রতিক্রিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তাপমাত্রা জানুয়ারির গড়ের অনেক নিচে নেমে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং উপকূল থেকে টেনেসি উপত্যকা পর্যন্ত বিস্তৃত রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

গত সোমবার সন্ধ্যায় টেক্সাসে আঘাত হানা ঝড়টি বুধবার সকাল পর্যন্ত পূর্ব দিকে প্রধান মহাসড়ক ইন্টারস্টেট ১০ বরাবর ছড়িয়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

মঙ্গলবার বিকেল নাগাদ ঝড়টি জর্জিয়া, ফ্লোরিডার প্যানহ্যান্ডেল এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় চলে যায়।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেছেন, ফ্লোরিডার অবকাঠামো “নিয়মিত তুষারপাত দেখা যায় এমন রাজ্যগুলির তুলনায় ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে”। তিনি বলেন, “আমরা ফ্লোরিডার শীতকালীন এই আশ্চর্যভূমিতে হাঁটতে অভ্যস্ত নই।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট