1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

জলঢাকায় গণঅধিকার পরিষদের গন সমাবেশে- ভিপি নুর

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ লাল মিয়া, নীলফামারী প্রতিনিধিঃ

আজ শনিবার বিকাল সারে ৫ টায় নীলফামারীর জলঢাকায় সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর আরও বলেছেন, আর কোনো চাঁদাবাজ দখলদারদের জায়গা বাংলাদেশে হবে না। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এখন আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ডাক্তার এবং প্রশাসনকে হতে হবে জন বন্ধব, তাদের কোনো দলবাজি চলবে না। চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। তিনি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমলের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দেশের টাকা বিদেশে পাচার সহ নানা সমালোচনা করে বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে হটিয়েছি আর কোনো দখলদার ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দিব না।
বর্তমান সরকার আন্দোলনের মধ্যদিয়ে গঠিত সরকার, এই সরকারের উপর নির্ভর করে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। প্রশাসনকে শক্তিশালী করে নিরপেক্ষ ভুমিকা রাখার আহবান জানান তিনি।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, গণঅধিকার পরিষদ (জিওপি)’র সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সভাপতি তাইজুল ইসলাম।
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোহাগ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গন সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্চতর সদস্য হানিফ খান সজিব, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, বিভাগীয় সমন্নয়ক ও সহ দপ্তর সম্পাদক ইব্রাহীম খোকন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক, উপজেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বাধীন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল আজিজ ও জলঢাকা পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশিকুজ্জামান আশিক প্রমুখ। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে মিলিত হন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট